মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়পেট্রোল বোমা বহনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন বিজিবি'র মহাপরিচালক

পেট্রোল বোমা বহনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন বিজিবি’র মহাপরিচালক

পেট্রোল বোমা বহনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার পিলখানার বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন। বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যেকোনো আক্রমণ প্রতিহত করবে বিজিবি। সম্প্রতি বিভিন্ন সময়ে বিজিবির গাড়ির পাশে ককটেল বিস্ফোরণের মতো ৩-৪টি ঘটনা ঘটলেও, তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান মহাপরিচালক।

তিনি জানান, ৩৫টি জেলা প্রশাসক বিজিবি মোতায়েনের জন্য আবেদন করেন। বর্তমানে ১৭টি জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তা যাচাই করে বিজিবি মোতায়েন করা হয়। কিছু কিছু জায়গায় বিজিবি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, প্রয়োজনে নামানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ