রাজধানীর শাহজানপুর আল-বারাকা হাসপাতালের সামনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি সমাবেশের চেষ্টা করলে পুলিশ এতে গুলি চালিয়েছে। এসময় ১২ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গুলিতে সাবেক কমিশনার হারুন, বিএনপি কর্মী সেলিম, লিটন, রাজা, রাজু, আলমগীসহ ১২ জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে আরো দুই বিএনপিকর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে তারা জানান।



