মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়অত্যন্ত সুশৃঙ্খলভাবেই নববর্ষ উদযাপন করছে নগরবাসী : ডিএমপি কমশনার

অত্যন্ত সুশৃঙ্খলভাবেই নববর্ষ উদযাপন করছে নগরবাসী : ডিএমপি কমশনার

পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতেছে রাজধানীবাসী। আর এ উৎসবের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমশনার বেনজীর আহমেদ নগরীর নিরাপত্তা প্রসঙ্গে বলেন, সকল চ্যালেঞ্জকে সামনে রেখেই থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় গুলশান এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে একথা জানান তিনি।

তিনি বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবেই নববর্ষ উদযাপন করছে নগরবাসী। কোথাও কোনো উচ্ছৃঙ্খলার খবর পাওয়া যায়নি। জাতি হিসেবে আমরা সুশৃঙ্খল। আগামী বছর সব ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব এই কামনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, টিএসসিতে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী সুশৃঙ্খলভাবে নববর্ষকে গ্রহণ করছে। প্রেস ব্রিফিংয়ে রাজধানীবাসীকে নববর্ষের অভিনন্দন জানান বিদায়ী এই ডিএমপি কমিশনার। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার মারুফ হাসান, ইব্রাহিম ফাতেমি, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার ‍জাহাঙ্গীর আলম মাতুব্বর, গুলশান বিভাগের উপ-কমিশিনার লুৎফুল কবির প্রমুখ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ