রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ভারত–বাংলাদেশ ছিটমহল বিনিময় বৈঠক ১১ ডিসেম্বর

ভারত–বাংলাদেশ ছিটমহল বিনিময় বৈঠক ১১ ডিসেম্বর

ভারত–বাংলাদেশ ছিটমহল বিনিময় কার্যক্রম এবং ছিটমহলের বাসিন্দাদের পুনর্বাসন ইত্যাদি বিষয় নিয়ে রাজধানী দিল্লিতে ১১ ডিসেম্বর বসছে বৈঠক। বৈঠকে পশ্চিমবঙ্গের পক্ষে যোগ দেবেন রাজ্যের মুখ্য সচিব সঞ্জয় মিত্র ও স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় । রাজ্যের স্বরাষ্ট্রসচিব বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, পুনর্বাসন প্যাকেজ চূড়ান্ত করেই ছিটমহল সমস্যার সমাধান হবে। এদিকে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ে পশ্চিমবঙ্গ সরকার সম্মতি দেওয়ার পর এখন পশ্চিমবঙ্গের ভূখণ্ডে থাকা ৫১টি এবং বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১১১টি ছিটমহলে এখন খুশির হাওয়া বইছে। ছিটমহলবাসীর চোখে এখন নানা স্বপ্ন।

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত শুক্রবার বিকেলে  বলেছেন, সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশ ভূখণ্ডের ভারতীয় ছিটমহলে ৩৭ হাজার ৩৬৯ এবং ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশ ছিটমহলে ১৪ হাজার ২১৫ জনের বাস। সব মিলিয়ে ৫১ হাজার ৫৮৪ জন । দীপ্তিমান আরও বলেন, এখন ছিটমহলজুড়ে খুশির হাওয়া বইছে। এবার তারা একটি দেশের নাগরিক হিসেবে আইনি স্বীকৃতি পাবে। পাবেন ভোটার কার্ড। রেশন কার্ড। যেতে পারবে ট্রেনে করে দূর দূরান্তে। প্রতিষ্ঠা হবে হাসপাতাল, স্কুল–কলেজ, হাটবাজার। নতুনভাবে তারা শুরু করতে পারবে জীবন। এই স্বপ্নে এখন বিভোর ছিটমহলবাসী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ