রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, ৮০ শতাংশ এমপি কার্যপ্রণালী পড়েন না

সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, ৮০ শতাংশ এমপি কার্যপ্রণালী পড়েন না

৮০ শতাংশ এমপি কার্যপ্রণালী পড়েন না বলে মন্তব্য করেছেন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী। ০৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে হোসেন শহীদ  সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন।

নূরে আলম সিদ্দিকী বলেন, সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা। আমি লিখে দিতে পারি, ৮০ শতাংশ এমপি কার্যপ্রণালী পড়েন না। তারা জানেন কিভাবে পরচর্চা আর সুযোগ পেলে খালেদা জিয়াকে কটাক্ষ করতে হয়। ছাত্রলীগের সাবেক এ সভাপতি বলেন, আজকে যারা সোহরাওয়ার্দীকে চেনেন না, মাওলানা ভাসানীকে চেনেন না, তাদেরকে যদি বলা হয় আওয়ামী লাগের প্রতিষ্ঠাতা কে, তাহলে তারা এক বাক্যে বলে দেবেন, শেখ হাসিনা।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগের বিরোধিতা করি না। শেখ হাসিনার কমিউনিস্ট লীগের বিরোধিতা করি। যতদিন বেঁচে থাকবো, ততদিন কমিউনিস্ট লীগের বিরুদ্ধে কথা বলবো। বর্তমান প্রশাসনের দুর্নীতি নিয়ে তিনি বলেন, শেয়ার বাজার, বেসিক ব্যাংক, ডেসটিনি, হলমার্কের মতো দুর্র্নীতি আপনারা প্রতিষ্ঠিত করেছেন। এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করলে আমি আপনাদের সমর্থন করবো না।

তিনি বলেন, শীতলক্ষ্যা নদীকেও এরা লিজ দিয়েছেন একটি নাম সর্বস্ব কোম্পানির কাছে। খোঁজ নিয়ে দেখুন, গণভবনও তারা লিজ দিয়ে দিয়েছেন কিনা!  খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, বিগত সংসদে একটানা তারা সংসদ বর্জন করেছেন। শুধুমাত্র বেতনভাতার জন্য সংসদে গেছেন। সাবেক এ সভাপতি বলেন, ছাত্রলীগকে দোষ দেয়া ঠিক নয়। টাকার বিনিময়ে যখন মনোনয়ন দেয়া হয়, তখন ছাত্রলীগ কি করবে!

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছিলো সেটি কি গণতন্ত্রের নির্বাচন? সে নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন ছিলো না। অতীতের কোনো পিছুটান থেকে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক এজাজ আহমেদ মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুবমন্ত্রী আবদুল কাশেম, প্রাক্তন ছাত্রনেতা অ্যাড. শফিউল ইসলাম বাবর প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ