বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ও অনলাইন র্পোটাল বিডিসময় ২৪. কম এর প্রকাশক ও সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যনির্বাহি সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ ১৯৭৩ (মহামান্য রাষ্টপতি আদেশ নং ২৬/১৯৭৩ এর ৯সি(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ সিরাজুল আকবর এম.পি স্বাক্ষরিত এক পত্রে এই আদেশে দেন।
জনাব ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি ২০০৪ সালে থেকে যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক হিসেবে সেবা কার্যক্রম শুরু করেন এবং ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ ইউনিটের যুবপ্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিভিন্ন মেয়াদে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বন্ধুত্ব , প্রচার ও প্রকাশনা বিভাগের উপপ্রধান ও প্রধান এবং যুব উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান। তিনি পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির কার্যকরী পর্ষদের সদস্য। তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব বেঙ্গল সিটির চার্টার প্রেসিডেন্ট, বিভিন্ন সময় তিনি লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ডিরেক্টর, জোনাল ডিরেক্টর, রিজোনাল ডিরেক্টর ও রিজোনাল ডিরেক্টর হেড কোয়াটার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা সভাপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশার প্রতিষ্ঠাতা ও সভাপতি । তিনি বাংলাদেশ ডায়বেটিক সমিতি, মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।




