বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয় রাজধানীতে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন, স্ত্রী আটক

রাজধানীতে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন, স্ত্রী আটক

রাজধানীর মিরপুর-১০ এ নিজ বাসায় গিয়াসউদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় গিয়াসউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১২টার দিকে রক্তাক্ত গিয়াসউদ্দিনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মিরপুর থানার ওসি সালাহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী লাভলী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি বলেন, তিন দিন আগে গিয়াস ও তার ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ হয় বলে আমরা জানতে পেরেছি। ওই বিরোধের কারণে অথবা দাম্পত্য কলহের জেরে গিয়াসউদ্দিনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃতের ভাই মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, গিয়াসউদ্দিনের স্ত্রী লাভলী আক্তারের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সর্বশেষ