রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বক্ষব্যাধি হাসপাতালের দক্ষিণ পাশে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। তবে এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি ও কেউ আহত হননি।




