রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দুর্ঘটনার কবলে ইউনাইটেড এয়ার

দুর্ঘটনার কবলে ইউনাইটেড এয়ার

কক্সবাজার বিমানবন্দরে ইউনাইটেড এয়ারওয়েজের একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে যাত্রীরা নিরাপদে রয়েছেন। রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই উড়োজাহাজে ৬৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এটিআর-৭২ ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারে যায়। কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পরপরই উড়োজাহাজের সামনের চাকার নোজ হুইল ভেঙে যায়। এরপর আর উড়োজাহাজটি সামনে আগাতে পারেনি।

এ বিষয়ে ইউনাইটেড এয়ারওয়েজের ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, নোজ হুইল ভেঙে যায়নি। কোনো কারণে এটি আটকে গেছে। রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ