রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসরকার সঙ্কট সমাধানের এগিয়ে না আসলে বিএনপি ও জনগণকে আন্দোলনেই নামতে হবে...

সরকার সঙ্কট সমাধানের এগিয়ে না আসলে বিএনপি ও জনগণকে আন্দোলনেই নামতে হবে : নোমান

দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সঙ্কট সমাধানের জন্য সরকারের প্রতি আব্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, সরকারকে দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে রাউন্ড টেবিল আলোচনার উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগ সরকার গ্রহণ করলে, বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানাবে। কারণ আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে, অন্যথায় নয়। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। চলমান রাজনৈতিক সংকট, আসন্ন রাজনৈতিক সংঘাত নিরসনে প্রাক্তন সৈনিকদের ভাবনা ও নাগরিকদের করণীয় শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ আল নোমান বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হয়। আর এর ব্যাত্যয় ঘটলে আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নেই। সরকার সঙ্কট সমাধানের এগিয়ে না আসলে বিএনপি ও জনগণকে আন্দোলনেই নামতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক সমস্যার সমাধান করুন, অন্যথায় আন্দোলন, আন্দোলন ও আন্দোলন। আওয়ামী লীগের নিজস্ব দ্বন্দ্বের কারণে সারাদেশে অপহরণ, গুম ও হত্যা সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ ও জাসদ উভয় দলই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ রক্ষীবাহিনী ও জাসদ গণবাহিনী  তৈরি করে দেশের ৫০ হাজার রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে। জাতীয় সংসদে এর রেকর্ডও আছে। ফলে এর হত্যা বিচার হতে হবে। আওয়ামী লীগ ও জাসদ উভয় দলকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে এর বিচারের দাবি জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ