রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদসারা বিশ্বব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড। মন্ত্রিপরিষদ পুনর্গঠনের অংশ হিসেবে পদত্যাগ করলেন হেগ। তবে তিনি লিডার অব কমনস হিসেবে মন্ত্রিপরিষদে থাকবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, উইলিয়াম হেগ কনজারভেটিভ পার্টির এ প্রজন্মের অন্যতম নেতা। তিনি পার্টিকে নেতৃত্ব দিয়েছেন এবং দুটি মন্ত্রিপরিষদে কাজ করেছেন। ডেভিড ক্যামেরন আরও বলেন, হেগ প্রথম শ্রেণির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শুধু তা-ই নয়, তিনি ছিলেন জ্ঞানী রাজনীতিক ও ভালো বন্ধু।
আরও পড়ুন

সর্বশেষ