মোহাম্মদ জিয়াউদ্দিনকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত (অ্যাম্বাসেডর এট লার্জ) হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এখন থেকে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।জানা গেছে, মোহাম্মদ জিয়াউদ্দিন একজন সফল কূটনীতিক। এর আগে সাফল্যের সঙ্গে বাংলাদেশের পক্ষে লন্ডন, নাইবোরি এবং নিউইয়র্কে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন । পাশাপাশি বিশ্ব খাদ্য সংস্থাসহ বিশ্বের বিভিন্ন উন্নয়ন সংস্থায় বাংলাদেশের পক্ষে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ জিয়াউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন।



