শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদসারা বিশ্বযুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি, হামাসের প্রত্যাখ্যান

যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি, হামাসের প্রত্যাখ্যান

গাজা উপত্যকায় এক সপ্তাহ ধরে চলা ইসারায়েলি হামলা ও সহিংসতার অবসানে মিশরের একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে তেল আবিব, যদিও হামাস তা প্রত্যাখ্যান করেছে। এ প্রস্তাবে বলা হয়েছে, মঙ্গলবার থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং দুই পক্ষ কায়রোয় বসে বৈঠক করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবারই তার মন্ত্রীদের সঙ্গে বসেন। ওই বৈঠকেই মিশরীয় প্রস্তাবে সম্মতি দেয়া হয়।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহামুদ আব্বাস মিশরের প্রস্তাবকে স্বাগত জানালেও গাজায় হামাসের মুখপাত্র সামি আবু জুহারি বলেন, অস্ত্রবিরতির আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নিয়ে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের কোনো আলোচনাই হয়নি। যুদ্ধবিরাতির এই প্রস্তাব ‘আত্মসমর্পণতুল্য’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে ইসরায়েলি বাহিনী মঙ্গলবারও ফিলিস্তিনি এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গত মঙ্গলবার এই হামলা শুরুর পর থেকে এ পর‌্যন্ত গাজায় অন্তত ১৮৫ জনের মৃত্যু হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।

ইসরায়েলের দাবি, গত এক সপ্তাহে গাজা থেকে অন্তত এক হাজার রকেট তাদের এলাকায় ছোঁড়া হয়েছে। তবে হামাসের হামলায় এখন পর্যন্ত কোনো ইসরায়েলি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। তিন ইসরায়েলি কিশোর অপহৃত ও পরে নিহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করে গত ৮ জুলাই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এরই মধ্যে এক ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার পর পরিস্থিতি আরো বিস্ফোরক হয়ে ওঠে। এক পর্যায়ে গাজা অঞ্চল থেকে রকেট হামলা চালানো হচ্ছে অভিযোগ তুলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ