নাহিদ উল আলম, চবি প্রতিনিধিঃ‘‘প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাসে চট্টগ্রামে ইফতার মাহফিল এবং মেজবানের আয়োজন করলো “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এম.বি.এ অ্যাসোসিয়েশান” ৫ জুলাই, শনিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের এলামনাই এসোসিয়েশন “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এম.বি.এ অ্যাসোসিয়েশন” আয়োজন করলো বার্ষিক ইফতার মাহফিল ও মেজবান। নগরীর “রয়েল গার্ডেন” কমিউনিটি সেন্টার এ এই ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত শিক্ষক, সাবেক এবং অধ্যয়নরত শিক্ষার্থী, এম.বি.এ অ্যাসোসিয়েশন এর সদস্য এবং তাদের পরিবারবর্গ। উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল 24, সমকাল, নিউ এইজ, বিডি সময় 24.কম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ। উল্লেক্ষ, এম.বি.এ অ্যাসোসিয়েশান প্রতি বছর বৃহৎ পরিসরে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল এবং মেজবানের আয়োজন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের এক মহাপূনমির্লনের আয়োজন হয়ে থাকে। এম.বি.এ অ্যাসোসিয়েশন আগামি ১১ ই জুলাই ঢাকায় তাদের পরবর্তী ইফতার মাহফিল এর আয়োজন করতে যাচ্ছে।



