শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়হাসপাতাল ছাড়লেন নেইমার

হাসপাতাল ছাড়লেন নেইমার

বিশ্বকাপ থেকে হয়তো ছিটকে পড়েছেন। তারপরও ব্রাজিলীয় সমর্থকদের জন্য সুখবর। হাসপাতালে বেশিদিন থাকতে হল না দলের তারকা নেইমারকে। পিঠের হাড় ভেঙে গেলেও শনিবারই হাসপাতাল থেকে নেইমারকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলম্বিয়া ডিফেন্ডার জুনিগা নেইমারকে পিছন থেকে ট্যাকল করতে গেলে পিঠে আঘাত পান বার্সেলোনা তারকা।  হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন নেইমারের পিঠের হাড় ভেঙেছে।

সঙ্গে সঙ্গেই ব্রাজিল দলের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেয়া হয় যে চলতি বিশ্বকাপে আর কোনও ম্যাচই খেলা হবে না নেইমারের। কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আপাতত দলের সঙ্গেই থাকছেন তিনি। শনিবার তাই হাসপাতাল থেকে ব্রাজিল বেসক্যাম্পেই ফিরছেন নেইমার।

আরও পড়ুন

সর্বশেষ