শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ফটিকছড়িতে সড়ক অবরোধ

ফটিকছড়িতে সড়ক অবরোধ

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। শুক্রবার সকাল ১১টার দিকে ফটিকছড়ি বিবিরহাট বাজার ও কলেজ গেইটের সামনে সড়ক অবরোধ করে। এতে চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা জানান, ফটিকছড়ি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান ভূঁইয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করেছেন। এছাড়া এলাকাবাসীর যে কোন সমস্যা আন্তরিকভাবে সমাধান করে। তাই সন্ত্রাসীদের একটি পক্ষ তাকে বদলি করিয়েছেন।

জানা গেছে, দুইদিন আগে শাহজাহান ভূঁইয়াকে ফটিকছড়ি থানা থেকে বদলি আদেশ জারি করা হয়। খবর শুনে শুক্রবার এলাকাবাসী প্রতিবাদ জানায়। বদলি আদেশ প্রত্যাহারের দাবিতেই এলাকাবাসী সড়ক অবরআধ করেছে বলে স্বীকার করেছেন ওসি শাহজাহান ভূঁইয়া।

তবে অতিরিক্ত উপ-পুলিশ সুপার(উত্তর) মো. শহিদুল্লাহ বলছেন, বদলি আদেশ প্রত্যাহারের জন্য সড়ক অবরোধ হয়নি। গ্রুপিংয়ের কারণেই সড়কে অবস্থান নিয়েছে তিনটি পক্ষ। তিনি বলেন, একটি পক্ষ বর্তমান ওসিকে রাখার পক্ষে। আরেকটি পক্ষ তার বদলি চায়। আবার আরেকটি পক্ষ তাদের পছন্দ মতো লোক চায়।

আরও পড়ুন

সর্বশেষ