শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলোহাগাড়ায় দু’’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত

লোহাগাড়ায় দু’’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত

লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট গেইট এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ বছরের এক শিশু নিহত হয়েছে। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। এতে আরো অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে শ্যামলী ও সৌদিয়া পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, লোহাগাড়া চুনতি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।

আশঙ্কাজনক অবস্থায় ১৩ বছরের এক শিশুকে হাসপাতলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই ঘটনায় আরো ৬জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, শ্যামলী পরিবহন ও সৌদিয়া পরিবহনের ওই দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে অন্তত ৪০ জন আহত হয়। আহতদের লোহাগাড়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।প্রসঙ্গত, এর আগে একই এলাকায় মঙ্গলবার দু’টি মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন এবং বুধবার বাস ট্রাক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছিলো।

আরও পড়ুন

সর্বশেষ