বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত বাজেট সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দিতে চান না উল্লেখ করে বলেন, ‘অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এ বাজেট। অবৈধ অনৈতিক সরকারের এ বাজেট পেশের কোনো অধিকার নেই। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শিশু-কিশোরদের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকারেল তিনি এ কথা বলেন।
বাজেট প্রসঙ্গে বিএনপির অবস্থানে আওয়ামী লীগ নেতারা যে সমালোচনা করেছেন তার জবাবে ফখরুল বলেন, ‘জোর করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
উল্লেখ্য, বাজেট নিয়ে বিএনপি যে প্রতিক্রিয়া দিয়েছে এর প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতারা বলছেন, আগামী চার বাজেটেও একই কথা বলতে হবে (বিএনপিকে)। প্রধানমন্ত্রীর জাপান-চীন সফর নিয়ে বলেন, ‘এতে বিদেশীদের সমর্থন পাওয়া যাবে কিন্তু জনগণের সমর্থন পাওয়া যাবে না।’




