শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রবৃদ্ধির লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিটি কি তা ভেবে দেখতে হবে

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিটি কি তা ভেবে দেখতে হবে

নতুন অর্থবছরের (২০১৪-১৫) প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্র ধরা হয়েছে তার যৌক্তিকতা নেই বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করা হয়। ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রীয় ভট্টাচার্য বলেন, বাজেটের গুণগতমান গড়পড়তা। বাংলাদেশে একটি মাঝামাঝি স্থানে রয়েছে। বাংলাদেশের বাজেটের উন্নয়নের যে ধারাবাহিকতা ছিলো তা কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে।

তিন বলেন, অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে প্রবৃদ্ধির হার বলেছেন গত অর্থবছরের ভিত্তিতে। কিন্তু অন্যান্য হিসেবে তিনি বলেছেন ১৯৯৫-৯৬ অর্থবছরের সঙ্গে। অথচ বাজেট বিষয়ে অর্থমন্ত্রণালয় থেকে যে বই দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ২০০৫-০৬ অর্থবছরের ভিত্তিতে। তাই আমার বছর কোনটি ধরবো তা নিয়ে বিভ্রান্তি রয়েছে।

প্রবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্র ৭.৩ অর্জনের ভিত্তিটি কি তা ভেবে দেখতে হবে। প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্র অর্জন করতে হলে ব্যক্তিখাতের বিনিয়োগ ২৪ থেকে ২৫ শতাংশ আনতে হবে। এবছর ব্যক্তিখাতের বিনিয়োগ ধরা  হয়েছে ২১ শতাংশ। অর্থাৎ বাড়তি ৪ থেকে ৫ শতাংশ আসবে কি করে। ব্যক্তি খাতের বিনিয়োগ অতিরিক্ত এক দুই শতাংশ আসতে পারে। কিন্তু ৪ থেকে ৫ শতাংশ অতিরিক্ত বিনিযোগ সম্ভব না। টাকার অংকে বাড়তি এ বিনিয়োগের অতিরিক্ত ৭৫ হাজার কোটি টাকা লাগবে।

তিনি বলেন, বাজেট সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার। বর্তমান প্রেক্ষাপটে চারটি দিকে লক্ষ্য রেখে বাজেট ঘোষণা করার প্রয়োজন ছিলো। এগুলো হলো- আর্থিক খাতের সংগতি, আর্থনীতির গতি স্লথ হয়েছে তা ফিরিয়ে আনা, বিনিয়োগে গতি ফিরিয়ে আনা ও মূল্যস্ফীতির হারা আরও কমিয়ে আনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন- সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রীয় ভট্টাচার্য, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ফামিদা খাতুন, অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ