লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনতি পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম বলেন,‘চুনতি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় চট্টগ্রামগামী একটি এস আলম পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১০জনের অবস্থা গুরুতর। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পদুয়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’




