সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদ (২৫)নামে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। তৌহিদ মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র বলে জানা গেছে।
জানা গেছে, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আবুসিনা ছাত্রাবাসের নিজ কক্ষে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে চলে যায়। পরে তাকে রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তারার তাকে মৃত বলে ঘোষণা করে।




