মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ১৩৭ জন যাত্রী

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ১৩৭ জন যাত্রী

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজার উদ্দেশে উড়াল দেওয়ার ১৫ মিনিট পর যাত্রী নিয়ে অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ১৩৭ জন যাত্রী। বিমানটি অবতরণের পর যাত্রীদের নামিয়ে দিয়ে ত্রুটি সারানোর কাজ শুরু ‍করেছে কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নুর-ই-আলম  বলেন, সকাল পৌনে ১০টায় ১৩৭ জন যাত্রী নিয়ে শারজার উদ্দেশে উড়াল দেয় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়াতে সেটি ১৫ মিনিট পরে অবরতরণ করে। তিনি বলেন, অবতরণের পর যাত্রীদের নামিয়ে দিয়ে ত্রুটি সারানোর কাজ চলছে।

আরও পড়ুন

সর্বশেষ