সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে হোটেলকক্ষে তরুণীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেলকক্ষে তরুণীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার হোটেল আল আরাফাত থেকে খুন হওয়া এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জোছনা (২০)। এ ঘটনায় জাকির হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের ভাষ্য, রেয়াজউদ্দিন বাজারের একটি জুতার দোকানের কর্মচারী জাকির হোসেন। তিনি জোছনাকে স্ত্রীর পরিচয় দিয়ে গতকাল রোববার রাতে ওই হোটেলে ওঠেন। রাত তিনটার দিকে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। হোটেলের ব্যবস্থাপক দরজা খুলতে বললেও তাঁরা দরজা খোলেননি। আজ সকালে ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে ওই কক্ষের তালা ভেঙে ভেতর থেকে লাশ উদ্ধার করে। সেখান থেকে রক্তমাখা ছুরিসহ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসআই কামরুজ্জামানের ভাষ্য, তরুণীর গলায়, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোছনাকে খুন করার কথা জাকির স্বীকার করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ