মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়শুল্কমুক্ত গাড়ি এমপিদের না দিতে রিট

শুল্কমুক্ত গাড়ি এমপিদের না দিতে রিট

জাতীয় সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি না করতে সরকারকে নির্দেশনা দিতে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে অর্থ, বাণিজ্য ও মন্ত্রিপরিষদ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি দেওয়ার সিদ্ধান্ত সংবিধানের ৭, ১৯, ২৭, ৩১ ও ৬৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং এমপিদের শুল্কমুক্ত গাড়ি না দিতে নির্দেশনা ও তাদের শুল্কমুক্ত গাড়ি দিতে সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে। একই সঙ্গে রুল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ সদস্যদের এ গাড়ি দেওয়ার কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ