মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়মোদীকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া

মোদীকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ভারতের প্রধানমন্ত্রী পদে সদ্য বিজয়ী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত সোয়া দশটার দিকে টেলিফোনে এ অভিনন্দন জানান খালেদা। এসময় তিনি মোদীর সঙ্গে প্রায় পাঁচমিনিট কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মারুফ কামাল জানান, ফোনালাপে খালেদা জিয়া আশা প্রকাশ করেন তার (মোদীর) নিরঙ্কুশ বিজয়ে ও বলিষ্ট নেতৃত্বে দু’দেশের মধ্যে সর্ম্পক আরো জোরালো হবে। এসময় দু’জনই আশা প্রকাশ করেন- দুই দেশের জনগণের কল্যাণে তারা এক সঙ্গে কাজ করবেন।

খালেদা জিয়া তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নরেন্দ্র মোদীর সঙ্গে খালেদা জিয়া কথা বলার সময় তার সঙ্গে ছিল দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহেমান ও মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ