শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রামপুরায় যুবকের লাশ উদ্ধার

রামপুরায় যুবকের লাশ উদ্ধার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর রামপুরার বাগিচার টেক এলাকা থেকে রুবেল মিয়‍া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, সকাল ৮টার দিকে রামপুরার ওয়াপদা রোডের বাগিচার টেক এলাকার একটি বাসা থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ ‍উদ্ধার করা হয়।

তিনি জানান, রুবেল মাদকাসক্ত ছিলেন। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই খারাপ ব্যবহার করতেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যু কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ