বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়হীরণের স্ত্রীকে আ.লীগের মনোনয়ন

হীরণের স্ত্রীকে আ.লীগের মনোনয়ন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বরিশাল-৫ আসনের উপনির্বাচনে প্রয়াত সাংসদ শওকত হোসেন হীরণের আসনে তাঁর স্ত্রী জেবুন্নেসা আফরোজকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার গণভবনে দলটির সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এর আগে সাবেক সাংসদ জাহিদ ফারুক, আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ, মোরশেদা বেগম, আবদুল হাফিজ মল্লিক, সিরাজ উদ্দিন আহমেদ, ইউনুছ আলী আকন্দ, আনোয়ার হোসাইন, পারভীন তালুকদার, শাম্মী আহমেদ, মিল্লাহ হোসেনের স্বাক্ষাত্কার নেয় আওয়ামী লীগের সংসদীয় দল। তারা মনোনয়ন ফরম কিনেছিলেন। পরে দল থেকে জেবুন্নেসাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।

উল্লেখ্য, ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ জুন বরিশাল-৫ (সদর) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সর্বশেষ