মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নারায়ণগঞ্জে ৭৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

নারায়ণগঞ্জে ৭৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ৪০ জন উপপরিদর্শক (এসআই) এবং ৩৯ জন সহকারী উপপরিদর্শককে (এএসআই) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের বদলি করা হয়। বদলির বিষয়টি স্বীকার করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাইনুর রহমান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল সহ সাতজনকে অপহরণ ও খুনের ঘটনার পর জেলা পুলিশে এ গণ বদলির ঘটনা ঘটলো।

আরও পড়ুন

সর্বশেষ