‘লংমার্চের নামে কোনো ধরনের নাশকতা হলে বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি বন্ধ করে দেওয়া হবে’ বলে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, বাস পোড়ানো, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে।’ হাছান মাহমুদ বলেন, ‘লংমার্চ করতে কোনো বাধা নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশে লংমার্চ করলে এবং সেখানে কোনো প্রকার নাশকতার চেষ্টা করলে তা মেনে নেওয়া যায় না।




