শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঘোষণা করেছে আইসিসি

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঘোষণা করেছে আইসিসি

আগামী ছয় বছরের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঘোষণা করেছে আইসিসি। এ সূচির অন্যতম আকর্ষনীয় বিষয়বস্তু হল ভারতের বাংলাদেশ সফর। যা প্রথমেই উল্লেখ আছে। আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে ভারত। তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।

আইসিসি মিটিং শেষে ঢাকায় ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নাজমুল হাসান বলেন, আগামী ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের এফটিপি চূড়ান্ত হয়েছে। ভারত একটি পুর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৬ সালে ঢাকায় আসবে। এরপর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাংলাদেশে সফরে আসবে এবং বাংলাদেশও পর্যায়ক্রমে ভারত,অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করবে।

চলতি বছরের জুলাইয়ে ভারত সফরে যাবে বাংলাদেশ। এ সংক্ষিপ্ত সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি ফিক্সার সূচির মধ্যে এ সফরের কথা উল্লেখ রয়েছে।

আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবেন মুশফিকরা। ২০১৫ সালে জানুয়ারিতে পাকিস্তান সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি রয়েছে। জুনে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ থাকবে। জুলাই ও আগস্টে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই টেস্ট তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে এবং অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা।

২০১৬ সালে জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট সাত ম্যাচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। অক্টোবরে ইংল্যান্ড সিরিজে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে। ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে দুটি টেস্ট তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ২০১৭ সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট তিন ম্যাচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জুনে দুটি টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ডিসেম্বর-জানুয়ারিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে ম্যাচ থাকছে। মে মাসে  পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা এবং অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজে দুটি টেস্ট তিন ম্যাচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০২০ সালে মে মাসে দুটি টেস্ট তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। এপ্রিলে  দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।

এ সূচি ঘোষণার মাধ্যমে বাংলাদেশের আগের চেয়ে বেশি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত হলো। এটাই আইসিসিতে নতুন গঠিত সিন্ডিকেটকে সমর্থন দেবার পুরষ্কার বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন

সর্বশেষ