বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশে ফিরেছেন প্রধান নির্বাচন কমিশনার

দেশে ফিরেছেন প্রধান নির্বাচন কমিশনার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

অনেক জল্পনা-কল্পনা শেষে দেশে ফিরেছেন প্রধান নির্বাচন  কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। সোমবার ভোর ৫টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি দেশে ফেরেন।এর আগে গত মার্চ মাসের শুরুর দিকে উপজেলা নির্বাচন চলাকালে তিনি ব্যক্তিগত ছুটিতে যুক্তরাষ্ট্র যান। উপজেলা নির্বাচন চলাকালে সিইসির দেশত্যাগ নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন শুরু হয়। সরকারের চাপেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে আলোচনা ছিল।

সিইসির বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা জানান, সিইসি ক্লান্ত। তিনি বিশ্রামের জন্য বিদেশ গেছেন। সরকারের ওই উপদেষ্টার এমন মন্তব্যের পর গুঞ্জন আরও জোরদার হয়। উপজেলা নির্বাচন চলাকালে কাজী রকিবউদ্দীন আহমেদের বর্তমানে  নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক সিইসির রুটিন দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন

সর্বশেষ