বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বুধবার

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক (বিডি সময় ২৪ ডটকম)

দীর্ঘদিন পর দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মানবজমিন অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা ও কাউন্সিল, আগামী দিনের আন্দোলনের কর্মসূচির বিষয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ