বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়জিল্লুর রহমান স্মরণে আয়োজিত মিলাদে প্রধানমন্ত্রী

জিল্লুর রহমান স্মরণে আয়োজিত মিলাদে প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাদ আছর মরহুমের গুলশানের বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সংসদ উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত বছরের এই দিনে ৮৫ বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।

আরও পড়ুন

সর্বশেষ