ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী এইচ ই কিশিদা। আগামীকাল শুক্রবার তিনি বাংলাদেশে আসবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় অবস্থিত জাপান অ্যাম্বাসি।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে জানানো হয়েছে।




