ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ফেনীর ফুলগাজী উপজেলায় পাঁচ শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, আগামী ২৩ মার্চ ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য ককটেলগুলো তৈরি করা হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, ফুলগাজী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একরামুল হক একরাম ও বিএনপি সমর্থিত মাহাতাব উদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে গত চারদিনে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় উভয়পক্ষের লোকজন। নির্বাচনকে কেন্দ্র করে এসব ককটেল মজুদ করা হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।




