সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইন্টারপোলের সাহায্যে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছে শীর্ষ সন্ত্রাসী মুরাদকে

ইন্টারপোলের সাহায্যে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছে শীর্ষ সন্ত্রাসী মুরাদকে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাজমুল মাকসুদ মুরাদকে সিআইডির কাছে হস্তান্তর করেছে ইন্টারপোল। বুধবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আবুল কাহার আকন্দ বলেন, বিভিন্ন মামলার আসামি মুরাদ ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ২০১১ সালে তার বিরুদ্ধে রেড নোটিস ইস্যু করে ইন্টারপোলের সহযোগিতা কামনা করে সিআইডি। এর পরিপ্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ ২০১২ সালের ২ ফেব্রুয়ারি আমেরিকার আটলান্টা শহর থেকে মুরাদকে গ্রেফতার করে। এরপর চলতি বছরের ১৯ মার্চ সিআইডির কাছে হস্তান্তর করে।

তিনি জানান, নাজমুল মাকসুদ মুরাদ বঙ্গবন্ধুর বাড়িতে হামলার অন্যতম আসামি। ১৯৮৯ সালের ১১ আগস্ট ৭ থেকে ৮ জনের একটি সন্ত্রাসী দল বেবি ট্যাক্সিতে করে  বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে গুলি বর্ষণ, গ্রেনেড ও বোমা হামলা চালায়। ওই সময় কর্তব্যরত হাবিলদার জহিরুল হক ও কনস্টেবল জাকির হোসেন পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা ‘কর্নেল ফারুক জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয় (নম্বর-২৪)। মামলার তদন্ত শেষে সিআইডির তৎকালীন পুলিশ সুপার খালেকুজ্জামান ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেন। নাজমুল মাকসুদ মুরাদ ওই মামলার অন্যতম আসামি। এছাড়া মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরও দুইটি হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ