ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জনপ্রশাসনের আরো সাত জন সচিবকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার, এনিয়ে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা ১২- এ দাঁড়াল। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। নতুন করে জ্যেষ্ঠ সচিব হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লা আল মামুন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন এবং ভূমি সচিব মো. শফিউল আলমকেও জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুস্তাক আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শেখ আলতাফ আলী, সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ তারেক জ্যেষ্ঠ সচিব হিসাবে বর্তমানে কর্তরত আছেন। বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদায় ৬৯ জন কর্মকর্তা আছেন।




