সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপির বিজয় দেখে হতবুদ্ধি আ.লীগ নেতারা: রিজভী

বিএনপির বিজয় দেখে হতবুদ্ধি আ.লীগ নেতারা: রিজভী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিভিন্ন উপজেলায় সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার পরও জাতীয়তাবাদী শক্তির বিজয় দেখে হতবুদ্ধি হয়ে পড়েছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, উপজেলায় সরকারি দলের সমর্থিত প্রার্থীদের নানা অনিয়ম, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং সন্ত্রাসী দাপট সত্ত্বেও তা মোকাবেলা করতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো নির্দেশ দেননি। উপরন্তু, বিরোধী দলের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, মিথ্যা মামলা, বাড়িঘরে হামলা করে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন। যে নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটে সেই জাতীয় সংসদের নির্বাচন বর্তমান শাসকগোষ্ঠীর অধীনে অনুষ্ঠিত হলে কী পরিনাম হতো তা একজন নাবালকের পক্ষেও অনুধাবন করার কষ্টের কিছু নয়।

রিজভী বলেন, বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী ৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন, প্রার্থীবিহীন ও প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটি তামাশার নির্বাচন দেশবাসীসহ বিশ্ববাসী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে। দেশের জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে তারা ক্ষুব্ধ ও ক্রদ্ধ। তাদের এই ক্ষুব্ধতা প্রতিবাদে ফেটে পড়লে সরকার তা দমন করেন বুলেটের শিসা দিয়ে।

রিজভী বলেন, জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে সরকারি দলের দখলবাজি, ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ও ব্যালট বাঙ লুট, জালভোট, ভোটারদের ওপর আক্রমণ করে আহত করা, তাদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেয়া এবং বিরোধী প্রার্থীর এজেন্টদের মারধর বর্তমান উপজেলা নির্বাচনের মূল সংবাদে পরিণত হয়েছে। সরকারি দলের সন্ত্রাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লিখিত ঘটনাগুলো ঘটিয়ে চলেছে।

তিনি বলেন, বাংলাদেশে একটি নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশনের দায়িত্ব কর্তব্য ও ক্ষমতা তারা প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন করে রেখেছেন। আর এই কারণেই উপজেলা নির্বাচনে সরকারি দলের সীমাহীন তা-বে কমিশন জেগে জেগে ঘুমিয়ে থাকে।

রিজভী বলেন, যেমন সরকার তেমন তার বিশ্বস্ত পার্শ্বচর নির্বাচন কমিশন। দেশের জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ অংশ, বিশিষ্ট নাগরিকবৃন্দের তীব্র সমালোচনা সত্ত্বেও নির্বাচন কমিশন কানে তুলো দিয়ে রেখেছে। সংবিধান কর্তৃক পর্যাপ্ত ক্ষমতার অধিকারী হওয়ার পরও কমিশন ক্ষমতাসীনদের হুকুমবরদারের ভূমিকা পালন করছে।

আরও পড়ুন

সর্বশেষ