ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি নির্বাচন বর্জন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে তাদের অনেক সময় লাগবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।রোববার দুপুরে নির্বাচন কমিশনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের দুই-একবার ছাড়া নির্বাচন বর্জন করার কোনো ইতিহাস নেই। জিয়া ও এরশাদের স্বৈরশাসন আমলেও আওয়ামী লীগ নির্বাচন করেছে। ৪১ জন প্রর্থী সংরক্ষিত মহিলা আসনে তাঁদের মনোনয়ন নিশ্চিত করেছেন জানিয়ে তিনি বলেন, আগামীতে সংসদে নারীদের জন্য আরো সুযোগ-সুবিধা বাড়ানো হবে।




