মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়আগামী সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে : হানা ...

আগামী সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে : হানা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, পোশাক কারখানার নিরাপত্তা ও শ্রম অধিকার ইস্যুতে যেসব অগ্রগতি হয়েছে তাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট নয়। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা এবং শ্রম অধিকার ইস্যুতে অগ্রগতি আছে। তবে আরো অনেক কিছুই করতে হবে। পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, পোশাক কারখানা পরিদর্শন, শ্রম আইন সংস্কার এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি ইস্যুতে অগ্রগতি হয়েছে। তবে এই পরিবর্তনগুলো হচ্ছে ধীরে।

হানা বলেন, পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া কারখানার ফ্লোরে যাতে কোনো ধরনের দাহ্য বস্তু রাখা না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দিতে হবে।পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গে তিনি বলেন, ন্যূনতম মজুরি বাড়ানো হলেও তা সব কারখানায় এখনো কার্যকর করা হয়নি।হানা বলেন, আগামী সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। তারা নিরাপত্তা ও শ্রম অধিকারের বিষয়গুলো দেখবে।

পোশাক কারখানার নিরাপত্তা ও শ্রম অধিকার ইস্যুতে যেসব অগ্রগতি হয়েছে তাতে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্রগতিতে আমরা সন্তুষ্ট নই। আরো কিছু করতে হবে। সহযোগীতায় সমকাল।

আরও পড়ুন

সর্বশেষ