বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
লোকেই নাকি বলে, এদিকে দীপিকা আর রণবীর সিংয়ের মতে তাঁরা একেবারে নিস্পাপ যুগল৷ কিন্তু বলে না যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়! হলও তাই৷ তবে সন্ধ্যাতে নয়, কাব্যটা রাতের৷ টুক করে পাপারাৎজির নজরে পড়ে গেলেন রণবীর-দীপিকা৷ তাও আবার নিশিযাপনের তৈয়ারিতে৷
গপ্পোটা হল, মঙ্গলবার মাঝরাতে একটা কালো অডি গাড়ি থামল গিয়ে রণবীরের জিমখানা এলাকার ফ্ল্যাটে৷ চুপিসারে গাড়ি থেকে নামলেন দীপিকা সুন্দরী৷ সোজা লিফটে চড়ে রণবীরের ফ্লোরে৷ ঘড়ি কাঁটা ঘুরতে লাগল৷ দীপিকার দেখা নেই৷ শেষমেশ সকাল ৬ টা নাগাদ চোখ কচলাতে কচলাতে দীপিকা নেমে আসলেন ফ্ল্যাট থেকে৷ বারান্দায় তখন খালি গায়ে রণবীর, টাটা করতে ব্যস্ত দীপকাকে সাদা এক মার্সেটিজ এসে দাঁড়াল দীপিকার সামনে৷ গাড়িতে উঠে সোজা চম্পট পাড়ুকোন কন্যা!
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দীপিকাকেক দেখে ক্লান্তই মনে হচ্ছিল, তবে রণবীর ছিলেন খোশমেজাজে৷ তবে দুই যুগলের ঘনিষ্ঠরা বলছেন, নতুন ছবির চিত্রনাট্য ঝালাতেই নাকি রণবীরের বাড়িতে দীপিকার এই নিশিযাপন!




