ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, সংবাদপত্র মালিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে সরকার সেবাখাত থেকে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার এ সিদ্ধান্ত নিয়েছে।
শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) নেতাদের সঙ্গে শিল্পমন্ত্রীর বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) সভাপতি মাহবুবুল আলম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, সমকালের প্রকাশক এ.কে আজাদ, নিউজ টু ডে’র সম্পাদক ও প্রকাশক রিয়াজউদ্দিন আহমেদ, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসাইন উপস্থিত ছিলেন।




