শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম নগরীর লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ইসলামী ঐক্যজোটের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী এবং তার ছেলে হারুন ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ লোকমান হোসাইন চার্জশিট জমা দেন। চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ। আসামিদের মধ্যে মুফতি ইজাহার ঘটনার পর থেকে পলাতক।

প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর নগরের লালখানবাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা যান।  এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এসিড নিয়ন্ত্রণ আইন ও হত্যার অভিযোগে খুলশী থানায় ৩টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে বিস্ফোরক মামলায় চার্জশিট দেয়া হলো।

আরও পড়ুন

সর্বশেষ