শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়তাজরীন মালিকের জামিন আবেদন খারিজ, স্ত্রীর জামিন

তাজরীন মালিকের জামিন আবেদন খারিজ, স্ত্রীর জামিন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিন আবেদন খারিজ এবং তার স্ত্রী চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিনকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড তাজুল ইসলামের আদালতে দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২২ ডিসেম্বর ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ১৩ মাস পর তাজরিনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। ওইদিন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত সংস্থা সিআইডির ইন্সপেক্টর এ কে এম মহসীন-উজ জামান খান। অভিযুক্ত ১৩ আসামির মধ্যে ৭ জন জেলহাজতে রায়েছেন। এ ছাড়া তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ৬ জন পলাতক ছিলেন। এ মামলায় ১০৪ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার তাজরীন ফ্যাশন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিক পুড়ে মারা যান এবং ১০৪ শ্রমিক আহত হন। পরদিন আশুলিয়া থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম একটি মামলা দায়ের করেন। চলতি বছরের ২ জানুয়ারি সিআইডি এ মামলার তদন্ত শুরু করে।

আরও পড়ুন

সর্বশেষ