মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও রহমান নগর সমাজ...

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও রহমান নগর সমাজ কল্যান পরিষদের সমন্বিত মেডিক্যাল ক্যাম্প

রহমান নগর সমাজ কল্যাণ পরিষদ ও লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি’র যৌথ ব্যবস্থাপনায় বিনামূল্যে লায়ন্সের যৌথ চিকিৎসা সেবা ক্যাম্পে সেবা পেল পাচঁ শতাধিক মানুষ । ১৯ সেপ্টেম্বর,২০২৬শনিবার রহমান নগর আবাসিক এলাকা মোড় কাজী ভবনে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও রহমান নগর সমাজ কল্যাণ পরিষদের যৌথ আয়োজনে বিনামূল্যে সমন্বিত চিকিৎসা সেবা ক্যাম্পে ডাঃ বুশরা বিনতে মাজহার, ডাঃ নিরব দাশ ও ডাঃ মুহাম্মদ বেলাল উদ্দিনের নেতৃত্বে গাইনী,শিশু, মেডিসিন বিষয়ে চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত হয় ।

এই চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গর্ভনর লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের লায়ন্স কোয়েস্ট চেয়ারপার্সন লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন এমজেএফ।

আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জহির উদ্দিন মোঃ বাবর খান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবদুল মতিন, রিজিয়ন চেয়ারপার্সন মোঃ আসিফ উদ্দিন ভুইয়া, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সভাপতি মো জামাল হোসেন, সহ সভাপতি লায়ন মোঃ আবু রায়হান চৌধুরী, সেক্রেটারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মুরাদুল হক , জয়েন্ট সেক্রেটারী লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, রহমান নগর সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি মোহাম্মদ খসরু সহ-সহ-সভাপতি আহবায়ক মো ইকবাল হোসেন ,এহেতাসামুল হক ,মো জামাল উদ্দীন, মো জয়নাল , মোঃ নাজিমউদ্দীন (কাউন্সিলর) সেক্রেটারী মোঃ সালাউদ্দীন , মোঃ নাসিরউদ্দিন , মোঃ জাহাঙ্গীর , মোঃ জাহাঙ্গীর হোসেন, কাজী হাসনুর, মোঃ আরীফ, মোঃ সাব্বির ,মোহাম্মদ এনাম, মোহাম্মদ হিমু মোঃতারেক, মো: আনোয়ার হোসেন, লিও ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ মিনহাজ উদ্দিন মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট লিও আল ফয়সাল, সিস্টার কোঅর্ডিনেটর লিও নুসরাত জেবিন খান, জয়েন্ট টেমার লিও হোসেন মোঃ সজিব, ব্লাড এন্ড ডায়াবেটিস কোঅর্ডিনেটর লিও মরিয়ম নুর লিজা, লিও নাবিল আহমেদ, লিও মোঃ নোমান,লিও তৌছিফ রেজা, লিও সুকণ্যা বড়ুয়া, লিও সাফা আক্তার । এই সমন্বিত মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির জয়েন্ট সেক্রেটারী ও রহমান নগর সমাজ কল্যাণ পরিষদেও মেডিকেল ক্যাম্প বাস্তাবায়ন কমিটির সচিব লায়ন মোঃ মুরাদুল হক । এই সমন্বিত মেডিকেল ক্যাম্পে ২৭৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লিওদের তত্তাবধানে ১৪৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ১২৮ জনের অধিক লোককে বিনামূল্যে ডায়াবেটিস টেস্ট করানো হয় । এছাড়াও পলিথিন বিরোধী ও ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক প্রচারণা করা হয় ।

আরও পড়ুন

সর্বশেষ