মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপি-জামাতের সব আন্দোলন ব্যর্থ : প্রধানমন্ত্রী

বিএনপি-জামাতের সব আন্দোলন ব্যর্থ : প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩১তম বিসিএস শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপারদের সমাপনী কুজকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জন সমর্থন না থাকায় বিএনপি-জামাতের সব আন্দোলন ব্যর্থ হয়েছে।

শনিবার রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩১তম বিসিএস পুলিশ সার্ভিসের সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে আপনাদের কাছে বিপদগ্রস্ত মানুষ আসে সাহায্যের আশায়। থানা, তদন্ত কেন্দ্রে, ফাঁড়ি, পুলিশবক্স এবং পুলিশের অন্যান্য দপ্তরে আসা মানুষ যেন হয়রানি বা দুর্ভোগের শিকার না হয়, তা নিশ্চিত করে সেবা প্রদান করতে হবে।

এ বছর প্রশিক্ষণ শেষে ১৭৬ জনকে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার পদে উন্নীত করা হয়েছে। অনুষ্ঠানে সশস্ত্র সালামগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া বিএনপি-জামাতের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করবেন শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ