মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়লক্ষ্মীপুরে শনিবার বিএনপির হরতাল

লক্ষ্মীপুরে শনিবার বিএনপির হরতাল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সন্ধান না পাওয়ার প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালন করার আহবান জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপি। শুক্রবার জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল ইসলাম ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে এ হরতাল আহবান করেন। এতে বলা হয় সন্ধ্যার মধ্যে বিএনপি নেতা ওমর ফারুককে তার পরিবারের কাছে ফেরত দিতে হবে। না হলে শনিবার অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেন তিনি।

এদিকে, নিখোঁজ ওমর ফারুকের স্ত্রীসহ পরিবারের সদস্যরা দুপুরে জেলার লক্ষ্মীপুর প্রেসক্লাবে দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন করেন। সরকারের সহায়তায় ফারুকের মুক্তির দাবি করেন তারা।

ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গার কাঠঘর এলাকার আফসার বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় যৌথবাহিনী। এ সময় র‌্যাব-৭ এর গাড়িসহ র‌্যাব সদস্যদের বাসার নিচে অবস্থান করতে দেখা গেছে। পরদিন সকালে র‌্যাব-৭ এর অফিসে ও পতেঙ্গা মডেল থানায় খোঁজ নিতে গেলে তারা বিষয়টি অস্বীকার করেন।

আরও পড়ুন

সর্বশেষ