মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আবার চট্টগ্রাম বিমানবন্দরে সোনা উদ্ধার

আবার চট্টগ্রাম বিমানবন্দরে সোনা উদ্ধার

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সোনার ছয়টি বার আটক করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে করে এই দুই যাত্রী শারজা থেকে চট্টগ্রাম আসেন।

এই দুই যাত্রীর নাম রহিম উদ্দিন ও নুরুল হক। তাঁদের জুতা ও মানিব্যাগ তল্লাশি করে সোনার ছয়টি বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন প্রায় ৭০০ গ্রাম।

বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগের সহকারী কমিশনার পারভেজ আল জামান জানান, আটক করা সোনার বারের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। দুই যাত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এই বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের যাত্রীর আসনের নিচে ও ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ কোটি টাকা মূল্যের ৪২০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব সোনার বারের ওজন প্রায় ৪৯ কেজি। গত কয়েক বছরে যেসব সোনার চালান আটক করা হয়েছে, এর মধ্যে এটিই সবচেয়ে বড়।

আরও পড়ুন

সর্বশেষ