ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ তৃতীয় দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন । আগামী ১৫ মার্চ তৃতীয় দফায় দেশের ৮৩টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ ঘোষণা করেন।
তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ২৪ ফেব্রুয়ারি।
এর আগে ১৯ জানুয়ারি প্রথম দফা এবং ২৩ জানুয়ারি দ্বিতীয় দফার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি দেশের ৯৮টি উপজেলায় এবং দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।




