চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ইতিপূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি মতে ৪টি বাস থেকে আরো দুটি বাড়িয়ে মোট ৬টি বাস উপহার হিসেবে প্রদানের ঘোষণা দিয়েছে আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন। চুয়েট এর পরিবহন সংকট দূরীকরণের পদক্ষেপ হিসেবে নবনিযুক্ত মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম-এর সাথে ৩ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত পারস্পরিক আলোচনায় আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন-এই উপহারের ঘোষণা প্রদান করেন। আগামী ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসে উক্ত বাসগুলো হস্তান্তরের আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়েট-এর উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোক্তার আহমেদ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মো. বেলাল প্রমুখ।




